২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ নোবেল শান্তি পুরস্কার'

চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নতুন চক্রান্ত হিসেবেই পশ্চিমারা কারাবন্দি লিউ জিয়াবোকে নোবেল শান্তি পুরস্কার দিচ্ছে বলে অভিযোগ করেছে চীনা সংবাদ মাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

বেইজিং, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নতুন চক্রান্ত হিসেবেই পশ্চিমারা কারাবন্দি লিউ জিয়াবোকে নোবেল শান্তি পুরস্কার দিচ্ছে বলে অভিযোগ করেছে চীনা সংবাদ মাধ্যম। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়, "চীন সরকারকে উৎখাত করতে লিউ'র পক্ষে যা যা করা সম্ভব তার সবই সে করেছে। আর এসবই পশ্চিমা কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির চীন বিরোধী অবস্থান ও কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।" "সে কারণেই নোবেল শান্তি পুরস্কারে জন্য লিউ-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই পশ্চিমের কিছু মানুষ সে সিদ্ধান্তকে স্বাগত জানায়।" শুক্রবার অসলোয় নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ওদিকে তাইওয়ানের সাবেক ভাইস প্রেসিডেন্ট লিয়েন চ্যানকে বৃহস্পতিবার 'কনফুসিয়াস শান্তি পুরস্কার' প্রদান করছে চীন। এ পুরস্কার প্রদানকে জিয়াবোকে নোবেল শান্তি পুরস্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে চ্যানের দপ্তর এখনো এ বিষয়ে কিছু জানাতে পারেনি। চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি পরিচালিত ট্যাবলয়েড 'গ্লোবাল টাইমস'-এ বলা হয়েছে, "কেবল দেখেন, এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিশ্ববাসীর মধ্যে কীভাবে বিভ্রান্তি ও বিভক্তির সৃষ্টি করেছে।" রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য ১১ বছরের সাজা ভোগের অংশ হিসেবে কারাগারে রয়েছেন লিউ জিয়াবো। নোবেল শান্তি পুরস্কারের জন্য জিয়াবোকে মনোনীত করায় তার তীব্র সমালোচনা করে আসছে চীন। শুক্রবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জনের জন্য কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে দেশটি। চীনের আহ্বানে ইতিমধ্যে সাড়া দিয়েছে রাশিয়া, কাজাখস্তান, কলাম্বিয়া, তিউনিসিয়া, সৌদি আরব, পাকিস্তান, ইরাক, ইরান, ভিয়েতনাম, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ফিলিপাইন, মিসর, সুদান, ইউক্রেন, কিউবা ও মরক্কো। নরওয়ের নোবেল কমিটি বলেছে, ১৯টি দেশ অনুষ্ঠানে অংশ নিচ্ছে না। তবে আমন্ত্রিতদের দুই-তৃতীয়াংশ অনুষ্ঠানে যোগ দেবে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা লিউ জিয়াবো ও তার স্ত্রী লিউ জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। লিউ জিয়াকে স