২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিরা শান্তি চুক্তি চাইলেও হামাসকে বাদ দিতে চায় না

নিজস্ব রাষ্ট্রের প্রত্যাশী বেশিরভাগ ফিলিস্তিনিই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমেই তা অর্জন করতে চায়। তবে ইসরায়েলকে প্রতিরোধ করতে তৎপর হামাস গ্র"পের প্রতি এখনো যথেষ্ট সমর্থন রয়েছে ফিলিস্তিনে। এক জরিপে এতথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---নিজস্ব রাষ্ট্রের প্রত্যাশী বেশিরভাগ ফিলিস্তিনিই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমেই তা অর্জন করতে চায়। তবে ইসরায়েলকে প্রতিরোধ করতে তৎপর হামাস গ্র"পের প্রতি এখনো যথেষ্ট সমর্থন রয়েছে ফিলিস্তিনে। এক জরিপে এতথ্য জানা গেছে। নিউ ইয়র্কভিত্তিক ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট (আইপিআই) এর পক্ষে জরিপটি চালিয়েছে নিউ ইয়র্কের জরিপসংস্থা 'চারনি রিসার্স'। হামাস নিয়ন্ত্রিত গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার ফাতাহ মুভমেন্টের আওতাধীন এলাকার মধ্যে গ্রীষ্ম জুড়ে এ জরিপ চালানো হয়। চারনি রিসার্সের প্রধান ক্রেগ চারনি বলেছেন, "ফাতাহকে শাসনকারী ও শান্তিপূর্ণ দল হিসেবে দেখা হয়, হামাসকে এখন শুধু প্রতিরোধকারী দল হিসেবে দেখা হয়, তবে ওই প্রতিরোধ ফিলিস্তিনিদের কাছে গুরুত্বপূর্ণ।" জরিপে ৫৫ শতাংশ ফিলিস্তিনি বলেছে, তারা পশ্চিম তীর ও গাজা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৫ ঘ.