নিউ ইয়র্ক, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বখ্যাত সাময়িকী রিডার্স ডাইজেস্ট'এর মালিকানা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে এর ব্যবসার ক্ষেত্রে দেউলিয়া আইনের নিরাপত্তার জন্য আবেদন করেছে। রিডার্স ডাইজেস্ট অ্যাসোসিয়েশন ইনকর্পোরেশন বলেছে, ঋণের বোঝা কমানোর জন্য ঋণদাতাদের সঙ্গে আলোচনা করে চ্যাপ্টার ১১ এর আওতায় এই আবেদন করা হয়েছে।
রিডার্স ডাইজেস্ট বলেছে, চ্যাপ্টার ১১ এর আওতায় তারা নতুন করে প্রায় ১৫০ মিলিয়ন ডলার ঋণ পাওয়া নিশ্চিত করেছে।
তবে কোম্পানিটি জানিয়েছে, কানাডা, লাতিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে প্রতিষ্ঠানটির পরিচালন এই দেউলিয়া আবেদনের আওতায় আনা হয়নি।
সাময়িকীটির প্রকাশক আশঙ্কা করছে, ২০০৯ সালে রাজস্ব আয় কমে একক সংখ্যায় নেমে আসবে।
নিউ ইয়র্কভিত্তিক রিডার্স ডাইজেস্ট গণমাধ্যমের ওপর অর্থনৈতিক মন্থরতার আঘাতের সর্ব সা
bdnews24