নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, পাকিস্তান যাতে নিজেই নিজেকে রক্ষা করতে পারে সেজন্য তিনি দেশটিকে সাহায্য করতে চান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৩ তম অধিবেশনের সময় পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে এক পার্শ্ববৈঠকে বুশ এ প্রতিশ্র"তি ব্যক্ত করেন।
বুশ বলেন, "পাকিস্তানের সার্বভৌম অধিকার এবং দেশ রক্ষায় সার্বভৌম দায়িত্বের বিষয়ে আপনার বক্তব্য খুবই জোরাল। আর যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সাহায্য করতে চায়।"
জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ছিল মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে তার প্রথম বৈঠক। তবে বৈঠকে দুই প্রেসিডেন্টের মধ্যে কি আলোচনা হয়েছে এখনো তার বিস্তারিত জানা যায়নি।
অবশ্য ইসলামাবাদ থেকে বিবিসির প্রতিনিধি ক্রিস মরিস জানিয়েছেন, সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বুশ-জারাদারির মধ্যকার বৈঠকের আলোচ্যসূচিতে আফগান-পাকিস্তান সীমান্ত-সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাওয়ার কথা।
বুশ তার বক্তব্যে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিতর্কিত হামলার কথা সরাসরি উল্লেখ করা থেকে বিরত থাকেন।
প্রসঙ্গত, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সা
bdnews24