২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন দৌড়ের শেষপ্রান্তে ওবামা-হিলারি, ওবামাকে ক্লিবার্নের সমর্থন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রতিযোগিতার দৌড়ের শেষপ্রান্তে পৌঁছে গেছেন বারাক ওবামা ও হিলারি ক্লিনটন। এই প্রতিযোগিতায় ওবামা এখন জয় দাবি করবেন এবং হিলারি তার শেষ পর্ব কিভাবে সমাধা করবেন সেটাই দেখার বিষয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ওয়াশিংটন, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রতিযোগিতার দৌড়ের শেষপ্রান্তে পৌঁছে গেছেন বারাক ওবামা ও হিলারি ক্লিনটন। এই প্রতিযোগিতায় ওবামা এখন জয় দাবি করবেন এবং হিলারি তার শেষ পর্ব কিভাবে সমাধা করবেন সেটাই দেখার বিষয়। ইলিনয়ের সিনেটর ওবামাকে মঙ্গলবার সকালেই সমর্থন দিয়েছেন, প্রতিনিধি পরিষদের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি এবং কংগ্রেসের শীর্ষ কৃষ্ণাঙ্গ সদস্য জেমস ক্লিবার্ন। এনবিসি টেলিভিশনের 'টুডে' অনুষ্ঠানে ক্লিবার্ন বলেন, "আজ (মঙ্গলবার) মনোনয়ন প্রতিযোগিতা শেষ হচ্ছে।" দলীয় সূত্র জানিয়েছে, প্রতিনিধি পরিষদের অন্য সদস্যরাও ওবামাকে সমর্থন দিচেছন। মনোনয়ন প্রতিযোগিতায় শেষ দুই রাজ্য মোন্টানা, সাউথ ডাকোটায় নির্বাচনের আগে প্রচারাভিযানে সিনেটর ওবামা আগামী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্র"তি দিয়েছেন। তিনি জানিয়েছেন, মনোনয়ন নিশ্চিত হওয়ার পর হিলারি এবং তিনি একযোগে কাজ করতে সক্ষম হবেন। মিশিগানের টরিতে নির্বাচনী প্রচারাভিযানের সময় ইলিনয়ের সিনেটর ওবামা বলেন, "মনোনয়ন প্রতিযোগিতায় সিনেটর হিলারি দারুণ লড়েছেন। তিনি একজন জনপ্রিয় নেত্রী। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে আমার দুজন একযোগে লড়ব।" ওবামা জানান, গত রোববার হিলারিকে টেলিফোন করে তিনি জানিয়েছেন, মনোনয়নের বিষয়টি সমাধা হওয়ার পর হিলারির সময় ও সুবিধা মতো কোনো জায়গায় তারা দুজন সাক্ষাৎ করতে চান। মঙ্গলবার সকাল থেকেই সাউথ ডেকোটা মন্টানায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সাউথ ডাকোটায় ভোট শেষ হবে সন্ধা সাতটায় এবং এর একঘণ্টা পরে মন্টানায় ভোট গ্রহণ শেষ হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পর ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার মন্টানা ও সাউথ ডেকোটায় ভোট হবে। এর আগে সাউথ ডেকোটায় প্রচারাভিযানে অংশ নেন নিউ ইয়র্কের সিনেটর হিলারি। এরপর তিনি নিউ ইয়র্ক ফিরে আসবেন। সেখানে তিনি একটি সমাবেশে যোগ দেবেন। সেটাই হতে পারে তার বিদায়ী নির্বাচনী সমাবেশ। গত সোমবার পুয়ের্তোরিকোয় আরও সাত সুপার ডেলিগেটসের সমর্থন পেয়েছেন ওবামা। যদিও পুয়ের্তো রিকোয় জয় পেয়েছেন হিলারি। তবে পুয়ের্তো রিকোর এ নির্বাচনে ডেমোক্র্যাট দলের কোনো 'প্রতিনিধি' না থাকায় এই জয় হিলারির মনোনয়ন লাভের ক্ষেত্রে বাড়তি কোনো সম্ভাবনা তৈরি করছে না। তিনি ইতোমধ্যেই নভেম্বরের সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতিতে মনোনিবেশ করতে শুরু করেছেন। মন্টানা এবং সাউথ ডাকোটার প্রাইমারিতে জয় পেলে ওবামার মনোনয়ন অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। কেননা, এই রাজ্য দুটিতে ৩১ জন প্রতিনিধি রয়েছে। মনোনয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ২,১১৪ ডেলিগেট ভোট থেকে মাত্র ৪০ ভোট পেছনে আছেন ওবাম। আগামী আগস্টে দলীয় সম্মেলনে তিনি খুব সহজেই এই ৪০ ভোট পাবেন বলে আশা করা হচ্ছে। তবে, এখনও প্রায় ১৮০ জন সুপার ডেলিগেটস (পদাধিকার বলে বিশেষ প্রতিনিধি) রয়েছেন যারা কোনো প্রার্থীর প্রতি এখনও সমর্থন দেননি। যারা ইচ্ছে করলে যেকোনো প্রার্থীকেই মনোনয়ন দৌড়ে এগিয়ে নিতে পারেন। হিলারি রোববার ওই সব ডেলিগেটদের কাছে সরাসরি আবেদন জানিয়ে বলেছেন, রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনকে হারানোর সম্ভাবনা তারই বেশি এবং মনোনয়ন পেলে ওবামার চেয়ে তার ভোট পাওয়ার সম্ভাবনাও বেশি। পুয়ের্তো রিকোয় জয় পাওয়ার পর হিলারি বলেন, "সারা দেশের বেশির ভাগ মানুষই আমাদের ভোট দিয়েছে। আমরা জনপ্রিয় ভোটে জিতেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪০ ঘ.