২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় দুই দশকের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী রাড

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড গত দুই দশকের সবচেয়ে জনপ্রিয় নেতা। অস্ট্রেলিয়ার আদিবাসীদের (অ্যাবোরিজিনি) কাছে অতীতের বৈষম্যমূলক আচরণের জন্য ক্ষমা চাওয়ার এবং কিয়োটো চুক্তিতে স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে রাড এমন জনপ্রিয় হয়েছেন। মঙ্গলবার এক জরিপ সূত্রে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ক্যানবেরা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড গত দুই দশকের সবচেয়ে জনপ্রিয় নেতা। অস্ট্রেলিয়ার আদিবাসীদের (অ্যাবোরিজিনি) কাছে অতীতের বৈষম্যমূলক আচরণের জন্য ক্ষমা চাওয়ার এবং কিয়োটো চুক্তিতে স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে রাড এমন জনপ্রিয় হয়েছেন। মঙ্গলবার এক জরিপ সূত্রে একথা জানা গেছে। অস্ট্রেলিয়ায় গত নভেম্বরের নির্বাচনে কেভিন রাডের লেবার পার্টি জয়ী হয়। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় কনজারভেটিভ পার্টির ১১ বছরের শাসনের অবসান হয়। অস্ট্রেলিয়ার সংবাদপত্রে প্রকাশিত 'নিউজপোল' জরিপে বলা হয়েছে, লেবার দলীয় রাডকে নেতা হিসাবে পছন্দ করেন ৭০ শতাংশ ভোটার। অস্ট্রেলিয়ার নেতাদের জনপ্রিয়তার ওপর সর্বপ্রথম জরিপ চালানো হয় ১৯৮৭ সালে। তারপর পরিচালিত জনমত জরিপে কেভিন রাডের মতো জনপ্রিয়তা দেখা যায়নি কোনো নেতারই। জরিপে দেখা গেছে, অতীতের অবিচারের জন্য অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে রাডের ক্ষমা চাওয়াকে সমর্থন দিয়েছেন ৬৯ শতাংশ ভোটার। প্রসঙ্গত, আদিবাসীদের সঙ্গে পূর্বপুরষের অবিচারের জন্য বরাবরই ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আগের কনজারভেটিভ সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৯ ঘ.