২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আবারও তীব্র শীতের পূর্বাভাস

আগামী কয়েকদিনে চীন আবারও তীব্র শীতের কবলে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহওয়া কেন্দ্র। গত একশ বছরের মধ্যে ভয়াবহ তুষারপাতের ধকল কাটিয়ে সদ্য স্বাভাবিক হতে শুরু করা চীনে আবহওয়া আবারও বিরূপ হলে নতুন করে পরিবহন সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আরেক দফায় ভোগান্তির শিকার হবে জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

বেইজিং, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী কয়েকদিনে চীন আবারও তীব্র শীতের কবলে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহওয়া কেন্দ্র। গত একশ বছরের মধ্যে ভয়াবহ তুষারপাতের ধকল কাটিয়ে সদ্য স্বাভাবিক হতে শুরু করা চীনে আবহওয়া আবারও বিরূপ হলে নতুন করে পরিবহন সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আরেক দফায় ভোগান্তির শিকার হবে জনগণ। অবশ্য মঙ্গলবার চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে যে ধরনের তুষারবৃষ্টি ও ঝড়ো হাওয়ার কথা বলা হয়েছে, তা গত কয়েক সপ্তাহের ভারী তুষারপাতের মতো ভয়াবহ নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। বিপর্যয়কর ওই তুষারপাতে চীনের অধিকাংশ এলাকা বরফাবৃত হয়ে যায়। ফলে নববর্ষের ছুটি কাটাতে লাখ লাখ ঘরমুখো মানুষ আটকা পড়ে বিভিন্ন স্টেশনে। প্রসঙ্গত, বছরের এই ছুটিতেই সাধারণত চীনের লাখ লাখ অভিবাসী ও দরিদ্র শ্রমিক তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কাটানোর সুযোগ পান। চীনের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ থেকে পূর্ব-উপকূল বরাবর বিস্তীর্ণ এলাকায় ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করায় রাস্তা-ঘাটের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ফলে মঙ্গলবার ছুটির শেষ দিনে পরিবহন ব্যবস্থায় জটিলতা দেখা দিতে পারে। কেননা, এদিন দেশের দরিদ্র ও অভিবাসী শ্রমিকরা কর্মস্থলের উদ্দেশ্যে বাসে ও ট্রেনে করে রওনা হবেন। এক বিবৃতিতে আবহাওয়া কেন্দ্র বলেছে, সকাল ও সন্ধ্যায় তাপমাত্রা কমতে থাকায় বরফাবৃত রাস্তা বা ওই ধরনের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আবহাওয়া কেন্দ্র আরও জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝউ এবং ইউন্নান প্রদেশে আগামী কয়েকদিন তুষারবৃষ্টি হতে পারে। এছাড়া দূর পশ্চিমের তিব্বত ও কিংহাইয়ে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩০ ঘ.