২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ জুড়ে বিক্ষোভের ডাক গ্রিস থেকে

গ্রিসের রাজধানী এথেন্সে বুধবার টানা দ্বাদশ দিনের মতো প্রতিবাদ-বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। এথেন্সের অ্যাক্রোপলিস থেকে এ দিন তারা ইউরোপ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

এথেন্স, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের রাজধানী এথেন্সে বুধবার টানা দ্বাদশ দিনের মতো প্রতিবাদ-বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। এথেন্সের অ্যাক্রোপলিস থেকে এ দিন তারা ইউরোপ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। বুধবার বিক্ষোভকারীরা যে ব্যানার প্লাকার্ড বহন করে তার একটিতে গ্রিক, জার্মান, স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় লেখা ছিল, 'প্রতিরোধ'। অন্য একটি ব্যানারে বড় করে লেখা, '১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার ইউরোপ জুড়ে বিক্ষোভ'। এক বিক্ষোভকারী নিজের নাম প্রকাশ না করে রয়টার্স টেলিভিশনকে বলেন, "রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ এবং শিক্ষা ও কর্মসংস্থানের দাবিকে তুলে ধরতে আমরা এই ঐতিহাসিক স্থানকে বেছে নিয়েছে। এর মাধ্যমে আমরা ইউরোপ জুড়ে এবং বিশ্বের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছি।" এথেন্সে গত ৬ ডিসেম্বর পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত। গ্রিসে সা