২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে 'পরমাণু ছাউনি' দিতে চান ওবামা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলকে 'পরমাণু ছাউনি' দেওয়ার পরিকল্পনা করেছেন। ইরানের পরমাণু হামলা থেকে ইসরায়েলের সুরক্ষায় একটি কৌশলগত চুক্তি করতে চান তিনি। ইসরায়েলের একটি পত্রিকা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

জেরুজালেম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলকে 'পরমাণু ছাউনি' দেওয়ার পরিকল্পনা করেছেন। ইরানের পরমাণু হামলা থেকে ইসরায়েলের সুরক্ষায় একটি কৌশলগত চুক্তি করতে চান তিনি। ইসরায়েলের একটি পত্রিকা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওবামার ঘনিষ্ঠ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের 'হারেৎজ' পত্রিকা বলেছে, প্রস্তাবিত 'পরমাণু ছাউনি'র আওতায় ওবামা প্রশাসন ইসরায়েলে ইরানের পরমাণু হামলার জবাবে মার্কিন হামলার প্রতিশ্র"তি দেবে। 'হারেৎজ' পত্রিকার এই প্রতিবেদন সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তারা কিংবা তেল আবিবের মার্কিন দূতাবাদ তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি বেসামরিক বলে দাবি করে আসছে। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের তীব্র বিরূপ মন্তব্যের কারণে মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসাবে বিবেচিত ইহুদি রাষ্ট্রটি ইরানে আগবাড়িয়ে হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। স্নায়ুযুদ্ধ যুগের বিভিন্ন চুক্তি--- ইউরোপের ন্যাটো, জাপানে পরমাণু ছাউনি--- মার্কিন মিত্রদের রক্ষাকবচ হিসাবে কাজ করে আসছে। তবে এর বিনিময়ে তাদের সামরিক পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের সম্মতি নিতে হয়। যুক্তরাষ্ট্র-ইসরায়েল কৌশলগত চুক্তির সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল দুবছর আগেই, যখন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের হুমকির মুখে তিনি ইসরায়েলকে রক্ষার ব্যবস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৫০৪ ঘ.