ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এক পর্যায়ে ইরানের পরমাণু স্থপনায় সীমিত আকারে হলেও ক্ষেপণাস্ত্র হামলা চেয়েছিলেন। ইসরায়েলকে এ হামলা চালাতে বলার কথা চিন্তা করেছিলেন তিনি। ইরানের কাছ থেকে পাল্টা হামলা উস্কে দেওয়ার জন্যই চেনি এমনটি চিন্তা করেছিলেন। নিউজউইক ম্যাগাজিন রোববারের প্রতিবেদনে একথা জানায়।
ইসরায়েল এমাসে সিরিয়ার সন্দেহজনক একটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এমন প্রতিবেদনের মাঝে এ খবর এল। অঞ্জাতপরিচয় দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউজউইক জানায়, চেনির সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ডেভিড উমসার একটি ছোট্ট দলকে কয়েকমাস আগে বলেছিলেন, "চেনি ইসরায়েলকে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা চালানোর কথা বলার চিন্তা-ভাবনা করছেন।"
নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনা ঘটলে এবং ইরান তার পাল্টা জবাব দিলে ওয়াশিংটন ইরানে হামলা চালানোর মোক্ষম অজুহাত পেয়ে যেত। অবশ্য উমসার স্ত্রী চেনির ওমন চিন্তার খবরটি সত্য নয় বলে নিউজউইককে জানিয়েছেন। আর ওয়াশিংটন এখনও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ কূটনৈতিক পন্থায় সমাধানের চেষ্টা চালাচ্ছে।
তবে নিউজইক জানিয়েছে, উমসার গতমাসে চাকরি ছেড়েছেন। প্রশাসন থেকে তার এই ত্বড়িৎ প্রস্থান যুদ্ধের বিরুদ্ধে ভারসাম্যকে নড়বড়ে করেছে।
ইরানের পরমাণু বোমা বানাতে এখনও অনেক বছর বাকী-- গোয়েন্দাদের অনেকেই এমন কথা বললেও ইসরায়েল মনে করে ২০০৮ সালের শুরুর দিকেই ইরানে হামলা চালানো দরকার। নিউজউইক একথা জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/ ১৯৫৬ঘ.
bdnews24