২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনরত ভিক্ষুদের সু চির অভিনন্দন

মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলনরত বৌদ্ধ ভিক্ষুদের অভিনন্দন জানিয়েছেন গৃহবন্দী বিরোধী নেত্রী অং সান সু চি। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এখবর জানিয়েছে। শনিবার ভিক্ষুরা ইয়াঙ্গুনে সু চির বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে এসে তাদের অভিনন্দন জানান। এছাড়া আন্দালি শহরে একই দিন সামরিক জান্তার বিরুদ্ধে মিছিল করেছে প্রায় দশ হাজার ভিক্ষু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলনরত বৌদ্ধ ভিক্ষুদের অভিনন্দন জানিয়েছেন গৃহবন্দী বিরোধী নেত্রী অং সান সু চি। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এখবর জানিয়েছে। শনিবার ভিক্ষুরা ইয়াঙ্গুনে সু চির বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে এসে তাদের অভিনন্দন জানান। এছাড়া আন্দালি শহরে একই দিন সামরিক জান্তার বিরুদ্ধে মিছিল করেছে প্রায় দশ হাজার ভিক্ষু। প্রতক্ষদর্শীরা জানান, প্রায় দুই হাজার ভিক্ষু ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত সু চির বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যান। এ সময় সুচি অন্য দুজন মহিলাসহ বাড়ি থেকে বের হয়ে এসে তাদের অভিনন্দন জানান। তবে তিনি তাদের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি এসময় কেঁদে ফেলেন। মঙ্গলবার থেকে ভিক্ষুদের আন্দোলন জোরদার হওয়ার পর থেকে সু চির বাড়ির সামনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ভিক্ষুরা তার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার জন্য এগুলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়নি। সু চির বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিক্ষুরা মিয়ানমারের পবিত্রতম স্থান শেডাগং প্যাগোডায় জড়ো হন। সু চি গত ২০০৩ সালের মে মাস থেকে গৃহবন্দী আছেন। গত ১৮ বছরের মধ্যে তিনি ১১ বছর বন্দী জীবন কাটিয়েছেন। গত কয়েকদিন ধরে বৌদ্ধ ভিক্ষুরা মিয়ানমারের বিভিন্ন শহরে নিয়মিত সমাবেশ ও মিছিল করছে। এছাড়া সামরিক জান্তার সদস্য ও তাদের সহযোগীদের বিরুদ্ধে তাদের বয়কট আন্দোলনও চলছে একই সঙ্গে। কয়েক সপ্তাহ আগে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুরা আন্দোলন শুরু করলে পাকাক্কু শহরে সেনাবাহিনী তাদের ওপর লাঠি চার্জ ও গুলি করে। ওই ঘটনার জন্য দায়ীদের ক্ষমা চাওয়ার জন্য ভিক্ষুরা এক সপ্তাহ সময় বেঁধে দেয়। কিন্তু কেউ ক্ষমা না চাওয়ায় গত মঙ্গলবার থেকে ভিক্ষুরা বয়কট আন্দোলন শুরু করে। ভিক্ষু নেতারা ঘোষণা দিয়েছেন সামরিক সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/জিএনএ/২১০০ ঘ.