২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচি থেকে বহিষ্কার ইমরান খান

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানকে বুধবার করাচি থেকে বহিষ্কার করা হয়েছে। সরকার-বিরোধী প্রচারাভিযান চালাতে বিমানে ইসলামাবাদ থেকে করাচি এসে পৌঁছানোর পরপরই তাকে অন্য একটি ফ্লাইটে রাজধানীতে ফেরত পাঠানো হয়। এক সরকারি কর্মকর্তা একথা বলেছেন। এর আগে এ বছরের শুরুতে করাচিতে ইমরানকে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছিল । সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াসিম আখতার বলেন,"ইমরান এখানে সমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু ১০ সেপ্টেম্বর থেকে করাচিতে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

করাচি, সেপ্টেম্বর, ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানকে বুধবার করাচি থেকে বহিষ্কার করা হয়েছে। সরকার-বিরোধী প্রচারাভিযান চালাতে বিমানে ইসলামাবাদ থেকে করাচি এসে পৌঁছানোর পরপরই তাকে অন্য একটি ফ্লাইটে রাজধানীতে ফেরত পাঠানো হয়। এক সরকারি কর্মকর্তা একথা বলেছেন। এর আগে এ বছরের শুরুতে করাচিতে ইমরানকে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছিল । সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াসিম আখতার বলেন,"ইমরান এখানে সমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু ১০ সেপ্টেম্বর থেকে করাচিতে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে।" ওয়াসিম বলেন,"শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে"। ইমরান খানের রাজনৈতিক দল 'তেহরিক-ই-ইনসাফ' এর ১০/১২ জন কর্মীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। ইমরানের রাজনৈতিক সচিব সাইফুল্লাহ নিয়াজীও তাকে ইসলামাবাদে ফেরত পাঠানোর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। আশি এবং নব্বই দশকের পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইমরান এখন দেশটির জাতীয় রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন। তার ছোট দলটি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে জোট বাঁধতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ বছরের মে মাসে ইমরানের এক মন্তব্যের কারণে তাকে সিন্ধু প্রদেশে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়। প্রধান বিচারপতির সফরকে কেন্দ্র করে করাচিতে সহিংসতার পর ইমরান বলেছিলেন, এ প্রদেশটি 'সন্ত্রাসবাদীরা' চালাচ্ছে। এমন মন্তব্যের কারণে তখন প্রাদেশিক সরকার ইমরানকে সিন্ধুতে অবাঞ্ছিত ঘোষণা করে। সিন্ধুর ক্ষমতায় রয়েছে মুশাররফপন্থী ইসলামী দল মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এইকিউএম)। বিচারপতি ইফতিখারের সফরকে কেন্দ্র করে ওই সহিংসতায় কমপক্ষে ৪০ জন নিহত হয়ছিল । সংঘাতপীড়িত করাচীর অনেক সহিংসতার পেছনেই এমকিউএম'কে দায়ী করা হয়। বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৫৪৫ ঘ.