২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনেডি মহাকাশ কেন্দ্রে এনডেভারের অবতরণ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন শেষ করে মার্কিন নভোযান এনডেভার পৃথিবীতে ফিরে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে এনডেভার অবতরণ করে। ১৩ দিন পর সফল মিশন শেষে এনডেভার পৃথিবীতে ফিরলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 07:04 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

হিউস্টন, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন শেষ করে মার্কিন নভোযান এনডেভার পৃথিবীতে ফিরে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে এনডেভার অবতরণ করে। ১৩ দিন পর সফল মিশন শেষে এনডেভার পৃথিবীতে ফিরলো। প্রায় ১০০ টন ওজনের মহাকাশযানটিকে সফলভাবে অবতরণ করান কমান্ডার স্কট কেলি। এনডেভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করে ৮ আগস্ট। হিউস্টনের কন্ট্রোল কেন্দ্র থেকে মহাকাশ বিজ্ঞানী ক্রিস ফার্গুসন এনডেভারকে স্বাগত জানান। তিনি বলেন, "পৃথিবীতে স্বাগতম। আপনারা উচ্চ শিক্ষার নতুন এক অর্থ দিয়েছেন।" এ সময় তিনি এনডেভারের ক্রু বারবারা মরগানের মহাকাশ স্টেশন থেকে পাঠদানের কথা উলে