নয়াদিল্লি, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ভারতের সাবেক প্রধানমন্ত্রী চন্দ্র শেখর ক্যান্সার আক্রান্ত হয়ে রোববার নয়াদিল্লিতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। হাসপাতালের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
১৯৯০ সাল থেকে ১৯৯১ সালে ভারতের ১১ তম প্রধানমন্ত্রী হিসাবে কোয়ালিশন সরকারের নেতৃত্ব দেন চন্দ্র শেখর। তিনি উত্তর প্রদেশের সমাজবাদী রাজনীতিবিদ ছিলেন।
গত কয়েকবছর ধরে তিনি প্লাসমা সেল ক্যান্সারে ভূগছিলেন। শেষ পর্যন্ত এই ক্যান্সারেই তিনি রোববার অ্যাপোলো হাসপাতালে সকাল ৮ টা ৪৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। হাসপাতালের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং চন্দ্র শেখরকে একজন সত্যিকারের নিরপেক্ষ জাতীয়তাবাদী হিসাবে বর্ণনা করেছেন। যিনি মানবকল্যাণ এবং জাতীয় উন্নয়নের জন্য কাজ করে গেছেন।
চন্দ্রশেখর ২০০৪ সালে পার্লামেন্টের নিম্নকক্ষে ৮ম মেয়াদে নির্বাচিত হন। তিনি ক্ষমতাসীন কংগ্রেস পার্টিরও সদস্য ছিলেন। ভিন্নমতাবলম্বী কংগ্রেস নেতা হওয়ার কারণে ১৯৭৫-৭৭ সালে জরুরী শাসন চলাকালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকারের হাতে কারাবন্দি হয়েছিলেন।
অন্যান্য জাতীয়তাবাদী নেতাদের নিয়ে চন্দ্রশেখর ১৯৯০ সালে গড়ে তুলেছিলেন নতুন সমাজবাদী জনতা পার্টি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ঘ.
bdnews24