২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ২৬ জঙ্গিকে হত্যার দাবি মার্কিন সেনাদের

বাগদাদের সদর সিটিতে শনিবার ভোরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ২৬ জঙ্গিকে হত্যার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। 'ইরানি সন্ত্রাসবাদী নেটওয়ার্কের' সঙ্গে জড়িত জঙ্গিদের ধরতে এ অভিযান চালানো হয় বলে জানায় মার্কিনিরা। মুকতাদা আল সদরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সদর সিটিতে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ার কথা স্বীকার করলেও কোনো মার্কিন সেনার হতাহতের কথা জানায়নি মার্কিন বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 09:33 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

বাগদাদ, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের সদর সিটিতে শনিবার ভোরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ২৬ জঙ্গিকে হত্যার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। 'ইরানি সন্ত্রাসবাদী নেটওয়ার্কের' সঙ্গে জড়িত জঙ্গিদের ধরতে এ অভিযান চালানো হয় বলে জানায় মার্কিনিরা। মুকতাদা আল সদরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সদর সিটিতে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ার কথা স্বীকার করলেও কোনো মার্কিন সেনার হতাহতের কথা জানায়নি মার্কিন বাহিনী। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর শিয়া অধ্যুষিত সদর সিটিতে সংঘটিত সেনা অভিযানগুলোর মধ্যে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষ শনিবারের এ অভিযান। মার্কিন সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে, সদর সিটিতে আলাদা আলাদাভাবে দুটি জঙ্গি স্থাপনায় অভিযান চালানো হয়েছে। এই জঙ্গিদের 'ইরানি সন্ত্রাসবাদী নেটওয়ার্ক' এর সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে এবং ইরাকে ইরানি অস্ত্র আনার ব্যপারে তারা জড়িত। ওই বিবৃতিতে আরও বলা হয়, ভোরের আগে এ অভিযানে মার্কিন সেনাবাহিনীকে বেশ শক্তিশালী প্রতিরোধের মুখে পড়তে হয়। এসময় তারা রাস্তার পাশে পেতে রাখা বোমা, রকেট চালিত গ্রেনেড এবং হালকা অস্ত্রের হামলার শিকার হয়। সেনারা জানান, এ অভিযানে মার্কিন সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এলাকাবাসীরা জানায়, বাগদাদের উত্তরাঞ্চলের ঘনবসতিপূর্ণ এ আবাসিক এলাকায় মার্কিনিরা হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়াও সামরিক যান থেকে চারটি গাড়ির ওপর বোমা হামলা চালানো হয়। সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানে ১৭ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াশিংটন মুকতাদা আল সদরের শক্তিশালী মাহদি আর্মি মিলিশিয়াদের বিরুদ্ধে রাস্তার পাশে বোমা পেতে রাখার অভিযোগে অভিযুক্ত করেছে। এছাড়াও মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরী এসব বোমার কাঁচামল ইরান থেকে আনা হয় বলেও অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এএমটি/১৫২০ ঘ.