২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সফরে ওর্তেগা, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার আহ্বান

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা রোববার ইরান সফরকালে 'পুঁজিবাদ' ও 'সম্রাজ্যবাদ' এর জায়গায় নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার আহবান জানিয়েছেন। তার এই মন্তব্য ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কথারই প্রতিধ্বনি। আহমাদিনেজাদও প্রায়ই 'সাম্রাজ্যবাদী' ও 'উদ্ধত বিশ্বশক্তিগুলোর' এমন কড়া সমালোচনা করেন। তবে আহমাদিনেজাদ ওয়াশিংটনেরও আরও কট্টর সমালোচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

তেহরান, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা রোববার ইরান সফরকালে 'পুঁজিবাদ' ও 'সম্রাজ্যবাদ' এর জায়গায় নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার আহবান জানিয়েছেন। তার এই মন্তব্য ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কথারই প্রতিধ্বনি। আহমাদিনেজাদও প্রায়ই 'সাম্রাজ্যবাদী' ও 'উদ্ধত বিশ্বশক্তিগুলোর' এমন কড়া সমালোচনা করেন। তবে আহমাদিনেজাদ ওয়াশিংটনেরও আরও কট্টর সমালোচক। ১৯৮০ সালে ইরানের সঙ্গে নিকারাগুয়ার সম্পর্কের পর তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ছিন্ন হয়। নিকারাগুয়ার প্রেসিডেন্ট বলেন, "কাকে বন্ধু বানানো হবে সে ব্যাপারে তার কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।" ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে বলেছে, ওর্তেগা তেহরানে পৌঁছেই বলেছেন, "আমরা নিজেদের ইচ্ছামতো বন্ধু নির্বাচন করেছি। এজন্য কারো কাছ থেকে অনুমতি নেইনি।" ওর্তেগা আরও বলেছেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের সময় আমরা সাম্রাজ্যবাদের ব্যাপারে আমাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক অবস্থানের ব্যাখ্যা দিয়েছি। সম্রাজবাদ এবং পুঁজিবাদ দূর করে আমদের উচিত একটি শান্তিপূর্ণ ও বদ্ধুত্বপূর্ণ বিশ্ব গড়ে তোলা।" ওর্তেগার সঙ্গে ওয়াশিংটনের শীতর যুদ্ধকালীন শত্র" বলেছিলেন তিনি লিবিয়ার নেতা মুয়ামার গাদ্দফির দেওয়া জেট এ করে ইরান সফরে যাবেন। ওয়াশিংটনের সাবেক শত্র" লিবিয়ার এই নেতার বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রয়াস চলছে। আহমেদিনেজাদের মতো নিকারাগুয়ার প্রেসিডেন্টও যুক্তরাষ্ট্র বিরোধী ভেনিজুযেলার প্রেসিডেন্ট গুগো শ্যাভেজের নকিট বন্ধু। ইরান সফর নিকারাগুয়াতে ট্র্যাক্টর ও কৃষি যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পকারখানাগুরৈাতে বিনোয়গের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে সফরের পূর্বে ওর্তেগা জানিয়েছিলেন। জানুয়ারীতে আহমেদিনেজাদের মানাগুয়া সফরের সময় বানিজ্যিক সম্পর্ক উন্নয়ন আলোচনার একটি বিষয় ছিল। আইআরএনএ প্রতিবেদনে জানিয়েছে আহমেদিনেজাদ বলেছেন," ওর্তেগার এই সফরে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হবে যেগুলো নকিারাগুয়ায় আলোচিত চুক্তিগুলোর চুড়ান্তকরণ ও বাস্তবায়ন করা হবে।" রাষ্ট্রিয় প্রচার মাধ্যম আহমেদিনেজাদের উদ্ধিৃতি দিয়ে বলেছে নিকারাগুয়া 'উপনিবেশিকতার আঘাতে ক্ষতিগ্রস্থ' হয়েছে। ওর্তেগা একজন সাবেক মার্কসিস্ট গেরিলা যিনি ১৯৮০ সালে ক্ষমতায় থাকার সময় মার্কিন সমর্থিত কন্ট্রা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। রোববারে পরে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ আল কামিনীর সাথে দেখা করেন। কামিনী বলেন,"স