দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনে এখনও রাজি নয় সুদান
যুদ্ধ বিধ্বস্ত দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনে এখনও রাজি নয় সুদান সরকার। বরং অঞ্চলটিতে মোতায়েন আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের সহায়তায় উপকরণ সরবরাহসহ অন্যান্য সহায়তা দিতে পারে জাতিসংঘ।
সুদানের পররাষ্ট্রমন্ত্রী লাম আকোল শনিবকার রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
জাতিসংঘের সেনা মোতায়েনের বিষয়ে সুদানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন, “আমরা নতুন করে আলোচনা করব না।“
দারফুরে জাতিসংঘের সেনা মোতায়েনের বিষয়টিকে বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে সুদান সরকার। তারা বলছে, তহবিলের স্বল্পতা এবং সরঞ্জামগত দিক দিয়ে দুর্বল হলেও আফ্রিকান ইউনিয়নের সাত হাজার সেনা অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যথেষ্ট।
সুদান বলছে, তারা শুধু প্রথম দুই দফায় জাতিসংঘের উপকরণ এবং অর্থ সহায়তা নেওয়ার জন্য রাজি হয়েছিল।
