২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে ভারতকে আরও দায়িত্ব নিতে হবে : মার্কেল

বিশ্বের অন্যতম বৃহৎ পরিবেশ দূষণকারী দেশ ভারতকে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল। সোমবার নতুন দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় তিনি জানিয়েছেন, তার দেশ এ ব্যাপারে ভারতকে সহযোগিতা করতে রাজি আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

নতুন দিল্লি, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের অন্যতম বৃহৎ পরিবেশ দূষণকারী দেশ ভারতকে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল। সোমবার নতুন দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় তিনি জানিয়েছেন, তার দেশ এ ব্যাপারে ভারতকে সহযোগিতা করতে রাজি আছে। চার দিনের সফরে মার্কেল গত সোমবার ভারতে পৌঁছেছেন। সাবেক পরিবেশমন্ত্রী মার্কেল বলেন, "ধনী দেশ ও উদীয়মান অর্থনীতির দেশগুলোকে জলবায়ু পরিবর্তনবিরোধী লড়াইয়ের দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে।" তিনি আরও বলেন, "আমাদের প্রমাণ করতে হবে, আমরা দায়িত্ব ভাগাভাগি করতে রাজি আছি। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।" মার্কেল বলেন, "জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে শিল্পোন্ন