২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কয়েকটি বোমা হামলায় নিহত ২৫, আহত ৮০

ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে পৃথক আটটি বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ইরাকের নতুন শাসকের বিরুদ্ধে প্রচারাভিযানকালে সিরিজ কার বোমা হামলায় সোমবার বাগদাদে ১০ জন নিহত ও প্রায় ৮০ জন আহত হয়।

রাজধানী জুড়ে পৃথক ছয়টি কার বোমা হামলা চালানো হয় যা পাঁচ ঘন্টা ব্যাপী বিভিন্ন স্থানে বিস্ফোরিত হয়।

পৃথক একটি বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধে আরও ১৫ জন নিহত হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে প্রকাশ করা হয়।

পৃথক এক ঘটনায়, পুলিশ রাজধানী ও উত্তরাঞ্চলীয় শহর মৌসুল ধেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছে।

এদের মধ্যে রামাদি ক্যাম্পের ১৫ জন পুলিশ ছিল যাদেরকে গত রবিবারে সেখান থেকে অপহরণ করা হয়েছিল।