বার্লোসকোনি নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন
ইটালির সংসদীয় নির্বাচনে রোমানো প্রদি ও তার কেন্দ্রীয় বামদল অতি অল্প ব্যবধানে জয়ী হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
কিন্তু ডানপন্থি দলের প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী সিলভিও বার্লেসকোনি দুর্নীতি, অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনের এ ফলাফলকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
সরকারি চূড়ান্ত ফলাফল অনুযায়ী সিনেটের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় আসন পেয়েছে রোমানো প্রদি’র বাম দল। সিনেটে প্রদির দল পেয়েছে ১৫৮ টি আসন। আর বার্লেসকোনির ডানপন্থি দল পেয়েছে ১৫৬ টি আসন।
সংসদের নিুকক্ষের নির্বাচনে বাম দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ধারণা করা হচ্ছে মাত্র ২৫ হাজার ভোটের ব্যবধানে দলটি নিুকক্ষে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
ইটালির প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের প্রাক্তন প্রেসিডেন্ট রোমানো প্রদি ইতোমধ্যেই বর্তমান প্রধানমন্ত্রী বার্লেসকোনির বৃহৎ জোট সরকার গঠনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
