২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে স্বস্তি ফিরল হিথরোয়

কুয়াশা কেটে যাওয়ায় অবশেষে স্বস্তি ফিরে এসেছে হিথরোয় অপেক্ষায় থাকা যাত্রীদের মাঝে। শনিবার দুপুরের পর থেকেই বিভিন্ন রুটে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রোববার থেকে সব ফ্লাইট চালু করার ব্যাপারে আশাবাদী ব্রিটিশ এয়ারওয়েজ।

গত তিন দিন ধরে ঘন কুয়াশায় হিথরো বিমানবন্দর অচল হয়ে পড়ে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই মিলিয়ে সাত শ’ ফ্লাইট বাতিল করা হয়। হিথরোয় প্রতিদিন গড়ে ১৩ শ’ উড়োজাহাজ ওঠানামা করে। বড় দিনের কারণে যাত্রীদের ভিড় ছিল বেশ। ফলে হাজার হাজার যাত্রী যাত্রী আটকা পড়ে। বড়দিন ঠিকভাবে উদযাপন করতে পারবেন কি না, সে নিয়েও দেখা দেয় সংশয়।

বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএএ’র এক মুখপাত্র জানিয়েছেন, “আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। জটিলতাও তেমন একটা নেই। বাতিল হওয়া মাত্র ৭৪টি ফ্লাইট এখন ছাড়ার অপেক্ষায় রয়েছে।”

তিনি আরো বলেন, “এ মুহূর্তে আমাদের একটু ভিন্নতর সমস্যায়ই পড়তে হচ্ছে। ফ্লাইট ধরার জন্য সবাই আগেভাগেই বিমানবন্দরে এসে পড়ছেন। ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।”

তবে যাত্রীদের সেবায় তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে ওই মুখপাত্র জানান।