২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩৫-এ উন্নীত

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় এ যাবৎ ৩৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ থাইল্যান্ডে উদ্ধারকারী দল দূর্গম পাহাড়ের মধ্যে দিয়ে বন্যা ও ভূমিধ্বসে আটকে পড়া মানুষের উদ্ধারে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

৬০ জন উদ্ধারকারী সৈন্য গত সোমবার ইয়ালা প্রদেশের একটি গ্রামে পৌঁছতে সমর্থ হয়। এই গ্রামে পানিবন্দী ২০০০ গ্রামবাসী তিনদিন ধরে খাদ্যের অভাবে আছে, জানালেন ইয়ালা দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সামরাং উভমানিয়ার্ন। তিনি জানালেন, টানহ্ বুটেহ্ অঞ্চলে পাহাড় ধ্বসে একজনের মৃত্যু ঘটেছে এবং ৫০টি বাড়ি তলিয়ে গেছে।

বন্যাদূর্গত এলাকাগুলোর মধ্যে রয়েছে মুসলিম অধ্যুষিত প্রদেশ ইয়ালা, পাট্টানি এবং নারাতহিয়াত। এসব প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের সৃষ্ট সন্ত্রাসে ২০০৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১১শ’র বেশি লোক নিহত হয়েছে।

বেসরকারি উদ্ধারকারী দল এসব প্রদেশে মুসলিম বিদ্রোহীদের আক্রমণের  ভয়ে উদ্ধারকাজ চালাতে তেমন আগ্রহী নয়। ফলে থাইল্যান্ড সরকার এসব মুসলিম প্রধান প্রদেশে সেনাবাহিনীর উদ্ধারকারী দল পাঠিয়েছে।