জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ
মন্ট্রিলে অনুষ্ঠিত জাতিসংঘ আয়োজিত জলবায়ু সংক্রান্ত সম্মেলনে সারাবিশ্বের প্রতিনিধিরা গ্রীনহাউজ থেকে ক্ষতিকর গ্যাস নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে সম্মত হয়েছেন। যদিও এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব খুব একটা পরিষ্কার নয়।
এ সম্মেলনের শেষ দিনে কার্বন নিঃসরণের মাত্রা হ্রাসে কার্যকর চুক্তিটি অনানুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
কিন্তু ২০০১এ ‘কিয়োটো’র পর এবারও বুশ প্রশাসন চুক্তি মেনে নেয়ার ব্যাপারে কোন প্রতিশ্র“তি করা থেকে বিরত থাকে।
প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যুক্তরাষ্ট্র সরকারকে এ চুক্তি মেনে নিতে আহবান জানিয়েছেন। সম্মেলনে তিনি আগামী পৃথিবী নির্মাণে এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বেশ কয়েক বছর ধরে আলোচন-পর্যালোচনার পর কিয়োটো চুক্তির আদলে গত সপ্তাহে বিশ্ব নেতৃবৃন্দ উষ্ণতা রোধে একটি পরিপূর্ণ নীতিমালা তৈরি করে।
১৯৯৭ সালের চুক্তিতে ’৯০ এর তুলনায় কার্বন নিঃসরণের মাত্রা ২০০৮-১২ সাল নাগাদ পাঁচ দশমিক কমানোর প্রস্তাব করা হয়েছিল।
১৫৭টি দেশের নেতৃবৃন্দ অবশেষে চুক্তিটি বাস্তবায়নে সফল হলেন। কিন্তু কানাডীয় প্রধানমন্ত্রী পল মার্টিনের বিশ্ব বিবেকের দাবি মেনে নেয়ার আহবানকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।
সৌদি আরব প্রতিনিধিও কিয়োটো পরবর্তী এ সম্মেলনের নানাদিক নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তেল সরবরাহকারী দেশগুলোকে আরও সুযোগ-সুবিধা দেয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
