২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কো সমর্থিত বিদ্রোহীদের হামলায় ইউক্রেইনের এক সেনা নিহত

পূর্ব ইউক্রেইনে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ইউক্রেইনের এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Feb 2022, 05:26 PM

Updated : 28 Apr 2022, 11:41 PM

শনিবার সকালে ওই সেনা মারা যান বলে জানিয়েছে তারা।

ইউক্রেইনের সেনাবাহিনী নিজেদের ফেইসবুক পেজে জানায়, দিনের শুরু থেকে ১৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বিচ্ছিন্নতাবাদীরা। আর এর আগের ২৪ ঘণ্টায় লঙ্ঘন করেছে ৬৬ বার।

তাছাড়া, মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ভারি অস্ত্র ব্যবহার করে ২০ টির বেশি বাড়ি-ঘরে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইউক্রেইনের সেনাবাহিনী, যা ইউক্রেইন সেনাবাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যকার মিন্সক চুক্তির পরিপন্থি।

৮ বছরের দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেইন সেনাবাহিনীর মধ্যে এই মিন্সক চুক্তি হয়েছিল।

 ইউক্রেইনের সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যকার বিভক্তি রেখার আশেপাশে এ সপ্তাহে গোলাবর্ষণের তীব্রতা বেড়েছে। ইউক্রেইন সরকার গোলাবর্ষণকে উস্কানি বলছে।

কিয়েভ পূর্ব ইউক্রেইনে অভিযান শুরু করতে পারে, রাশিয়ার এমন দাবিও ইউক্রেইন বাহিনী জোরালভাবে অস্বীকার করেছে।