২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় কারাওকে বারে ঝগড়া, অগ্নিসংযোগে ১৯ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার একটি কারাওকে বারে স্থানীয় তরুণদের দুই দলের মধ্যে ঝগড়ার পর অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jan 2022, 12:34 PM

Updated : 28 Apr 2022, 11:32 PM

মঙ্গলবার পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরংয়ের পুলিশ এ ঘটনার কথা জানিয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে তরুণদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়, এরপর ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে। 

পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম আরউইনি মেট্রো টেলিভিশনকে বলেছেন, “শহরগুলোতে তরুণদের মধ্যে মারামারি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটাই এতো মৃত্যুর কারণ হল। প্রথমবারের মতো এমনটি হল।”

অ্যাডাম জানিয়েছেন, প্রাণঘাতী এই ঘটনাটি এখনও তদন্তনাধীন আছে আর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা তা পরিষ্কার নয়।

পৃথকভাবে ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের এক মুখপাত্র ডেডি প্রাসেতিও জানিয়েছেন, প্রতিবেশী দ্বীপ মালুকু থেকে আসা দুই প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীর মধ্যে ঝগড়াটি হয়েছিল।