২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ৩ শিক্ষার্থী আহত

জাপানের টোকিওতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jan 2022, 10:10 PM

Updated : 28 Apr 2022, 11:27 PM

জাপানের সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে-র খবরে বলা হয়, শনিবার সকালে হামলার ওই ঘটনা ঘটে। এদিন জাপানের উচ্চ মাধ্যমিক পাস করা পাঁচ লাখের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় অংশ নিয়েছে।

ভর্তি পরীক্ষা দিতে জড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্যেই এক শিক্ষার্থী ব্লেডের মত ধারাল কোনো বস্তু নিয়ে অন্য শিক্ষার্থীদের আঘাত করে।

পুলিশ সন্দেহভাজন হিসেবে ১৭ বছরের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বলে জানায় দৈনিক আসাহি।

তবে টোকিওর মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি। এমনকি তারা গ্রেপ্তারের বিষয়েও নিশ্চিত করে কিছু বলছে না বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

জাপানে এই ধরণের ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না।