২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে কোরবানির ঈদ ৩১ জুলাই

সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 12:54 AM

Updated : 18 Aug 2022, 03:30 PM

৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে হজ, যদিও মহামারীর কারণে এবার মুসলমানদের এই ধর্মীয় আনুষ্ঠানিকতা এবার পালন হবে সীমিত পরিসরে।

মহামারীকালে হজও সীমিত পরিসরে, যাওয়া যাবে না অন্য দেশ থেকে  

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।  

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার জানিয়েছে, এদিন আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি বলে শীর্ষ ধর্মীয় কাউন্সিল সিদ্ধান্ত দিয়েছে, মঙ্গলবার হবে জিলকদ মাসের শেষ দিন। বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস।

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানা ঈদুল আজহা উদযাপন করে থাকে।

বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে হবে- সেই তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

কোরবানির ঈদ কবে, জানা যাবে মঙ্গলবার