২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে বন্যায় ৬২ জনের মৃত্যু

প্রবল বৃষ্টিপাত ও বন্যায় আফ্রিকা মহাদেশের দেশ সুদানে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 11:02 AM

Updated : 08 Apr 2022, 04:38 PM

জুলাইয়ের প্রথমদিক থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে দেশটির বন্যা পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে বলে সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানিয়েছে বিবিসি। 

দেশটির ১৫টি রাজ্যের প্রায় দুই লাখ লোক বন্যাক্রান্ত হয়েছে। বন্যায় দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বন্যায় ৩৭ হাজার বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন জায়গায় ফের হঠাৎ বন্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অক্টোবরের শেষ পর্যন্ত দেশটিতে বর্ষাকাল থাকবে বলে জানা গেছে।