২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাঙ্গোলায় ফুটবল খেলার পর পদচাপায় নিহত ৫

অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় অফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের একটি খেলা শেষের পর দর্শকরা হুড়োহুড়ি করে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পদদলিত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 09:53 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

শনিবার অ্যাঙ্গোলা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর দুই দলের ম্যাচের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বের হওয়ার ফটক কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পুলিশ এসে ফটক খুলে দেয় এবং কিছুটা আতঙ্কে ভুগতে থাকা দর্শকরা বন্যার পানির মত হুড়মুড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পদদলনের ঘটনা ঘটে।

হতাহতদের কেউ কেউ পুলিশের ঘোড়ার পায়ের নিচে পড়েছেন বলেও জানান তারা।

রোববার রাতে অ্যাঙ্গোলার ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়, আহতরা এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

গত বছর অ্যাঙ্গোলায় স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিল।