২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর ফুটবল দল উদ্ধারে থাইল্যান্ডে আনন্দের বন্যা

’থাম লুয়াং’ গুহা থেকে কিশোর ফুটবল দলটিকে নিরাপদে বের করে আনার খবরে থাইল্যান্ড জুড়ে আনন্দের বন্যা বইছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jul 2018, 09:27 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

পুরনো খবর:

থাই গুহায় আটকা পড়া সবাই উদ্ধার
‘বিশ্ববিখ্যাত’ গুহার নিরাপত্তা বাড়ানোর ঘোষণা থাই প্রধানমন্ত্রীর
বিশ্বকাপ ফাইনাল দেখতে যাওয়া হচ্ছে না উদ্ধার থাই কিশোরদের
গুহা থেকে উদ্ধার কিশোররা ‘ফ্রাইড রাইস’ খেতে চেয়েছে

লোকজন রাস্তার বেরিয়ে গাড়ির হর্ন বাজিয়ে, নেচে-গেয়ে, ছবি তুলে উল্লাস প্রকাশ করছে।

মঙ্গলবার শেষ চার কিশোর ও তাদের কোচকে উদ্ধারের মধ্য দিয়ে প্রায় ১৭ দিনের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয়েছে। গত ২৩ জুন দলটি চিয়াং রাই প্রদেশের ওই গুহায় প্রবেশ করেছিল।

পুরো দলটিকে এখন চিয়াং রাই প্রাচানুকরহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিয়াং রাইর এক কর্মকর্তা আবেগজড়িত কণ্ঠে বলেন, “এটি আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সারা জীবন এ ঘটনার কথা মনে থাকবে। আমি তাদের কথা চিন্তা করে কেঁদেছি। এখন আমি খুশি। থাইল্যন্ডের প্রতিটি মানুষ পরষ্পরকে ভালোবাসে, এ দৃশ্য দেখে আমি দারুণ খুশি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দনের ঢল নেমেছে।

১৭ দিনের রুদ্ধশ্বাস এ উদ্ধার অভিযোনে অংশ নেওয়া দেশি-বিদেশি ডুবুরিদের প্রশংসা করে অনেকে তাদের ‘জাতীয় বীর’ আখ্যা দিচ্ছেন।

বিস্তৃত এ উদ্ধার অভিযানে অংশ নেওয়া সবাইকে তাদের সাফল্যের আনন্দ উদযাপনে আমন্ত্রণ জানানোর ঘোষণা সোমবারই দিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।

বলেছেন,“সব পক্ষের জন্য আমরা ভোজের আয়োজন করব।”

কিশোর ফুটবল দলটিকে বের করে আনার পর থাই নেভি তাদের ফেইসবুক পাতায় লেখে, “এটি অলৌকিক ঘটনা ছিল, নাকি বিজ্ঞান বা অন্য কিছু ছিল তা আমরা জানি না। ১৩ ওয়াইল্ড বোয়ারের সবাইকে গুহা থেকে বের করা হয়েছে।”

যুক্তরাজ্যের ‍ক্লাব ফুটবল দল ম্যানচেস্টার ইউনাইটেড থাই কিশোর ফুটবল দল ও তাদেরকে উদ্ধারে কাজ করা সবাইকে ‘ওল্ড ট্রাফোর্ডে ’ স্টেডিয়ামে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে।