২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে সেনা অভিযানে ৩ জঙ্গি নিহত

জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে সেনা অভিযানে তিন জঙ্গি ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 03:25 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

এনডিটিভি জানায়, শ্রীনগরের তাবেলা ছাত্তাবলের একটি বাড়িতে তিন জঙ্গি আত্মগোপন করেছে এমন খবরের ভিত্তিতে ভারতীয় নিরপাত্তাবহিনী সেখানে তল্লাশি অভিযান চালায়।

জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তিন সদস্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

রাজ্য পুলিশ প্রধান এসপি বেদ বলেন, বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিন জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “ছাত্তাবল শ্রীনগরে সেনা অভিযান শেষ হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় সনাক্তের কাজ চলছে।”

এদিকে, ছাত্তাবল ও আশেপাশের এলাকায় সেনা অভিযানের সময় স্থানীয়রা নিরাপত্তাবাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে দাবি করে পুলিশ জানায়, বিক্ষোভকারীরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে।

নিরাপত্তাবাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হন। তাদের একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ওই ব্যক্তিকে ‍মৃত ঘোষণা করে।

আদিল আহমদ ইয়াদুদ নামে ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে মারা যান বলে দাবি পুলিশের।