২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ছুরি হাতে প্রেসিডেন্টের কার্যালয়ে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার ১

ইরানে ছুরি হাতে প্রেসিডেন্টের কার্যালয় ভবনে প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তির পায়ে গুলির পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2018, 07:56 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

তেহরানের ডেপুটি গভর্নর মহসিন হামেদানির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ সোমবার এ খবর প্রকাশ করে।

ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার পরিচয় সনাক্ত করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে সে ওই কান্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানান হামেদানি।

তাসনিম নিউজ এজেন্সি জানায়, সাদা পোশাক পরা ওই ব্যক্তি বড় আকারের একটি ছুরি নিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন।

তেহরানের পাস্তুর স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তারক্ষীরা তার পায়ে ‍গুলি করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

ইরানের অন্যান্য সরকারি দপ্তরগুলো একই এলাকায় হওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর।