২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সৈন্য নিহত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের লিওনার্দ টাউনের একটি গল্ফ কোর্সে সামরিক বাহিনীর একটি ইউএইচ-৬০ ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 03:49 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

সোমবারের এ ঘটনায় এক সৈন্য নিহত ও আরো দুই সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নকালে এ ঘটনা ঘটেছে।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফোর্ট বিভারের ড্যাভিসন এয়ারফিল্ড থেকে তিন ক্রু সদস্য নিয়ে যাত্রা করা হেলিকপ্টারটি ব্রিটন বে গল্ফ কোর্সে গিয়ে বিধ্বস্ত হয়।

আহত দুই সৈন্যের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক, অপরজনের আঘাতও গুরুতর।

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।