২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের আদেশ: কায়রোতে আটকালেন ৬ যাত্রী

ভিসা থাকার পরও ইরাকের পাঁচ জন এবং এক ইয়েমেনিকে মিশরের কায়রো বিমানবন্দর থেকে নিউইয়র্কগামী ইজিপ্টএয়ারের একটি উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jan 2017, 08:22 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

উগ্র ইসলামিক জঙ্গিদের যুক্তরাষ্ট্র থেকে দূরে রাখার কথা বলে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ সাক্ষর করেন।

ওই আদেশে বলা হয়, মুসলিম অধ্যুষিত সাত দেশ ইরাক, সিরিয়া, ইরান,  লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন থেকে আগামী ৯০ দিন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না।

এছাড়া আগামী চার মাস আর কোনো শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

ট্রাম্পের আদেশের অংশ হিসেবেই শনিবার ওই ছয় যাত্রীকে আটকে দেওয়া হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক কায়রো বিমানবন্দরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ওই ছয় যাত্রী কায়রো বিমানবন্দরে ট্রানজিট নেন।

সেখান থেকে নিউইয়র্কগামী ফ্লাইটে উঠতে যাওয়ার সময় বিমানবন্দরকর্মীরা তাদের আটকে দেয় এবং ওই ছয়জনকে সেখান থেকে তাদের নিজ নিজ দেশে যাওয়ার উড়োজাহাজে তুলে দেওয়া হয়।

যদিও যাত্রীদের সবার কাছেই বৈধ ইমিগ্রেশন ভিসা ছিল।

ইজিপ্টএয়ারের ফ্লাইট ৯৮৫ এ করে তাদের জন এফ. কেনেডি বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বলেও জানান ওই কর্মকর্তা।

পাঁচ ইরাকি ইরবিল থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে কায়রোতে ট্রানজিট নেন। আর আটকে পড়া ইয়েমেনি কায়রো থেকেই যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন।

ওই ছয় ব্যক্তি যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রকল্পের আওতায় ভিসা পেয়েছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে রয়টার্সকে জানান জাতিসংঘের এক মুখপাত্র