২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেফ সেশনসকে অ‌্যাটর্নি জেনারেল করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালাবামার রিপাবলিকান সিনেটর জেফ সেশনসকে অ‌্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 08:05 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এক বিবৃতিতে সেশনসকে বর্ণনা করেছেন একজন বিশ্বমানের আইনজ্ঞ হিসেবে।

সাবেক কৌঁসুলি সেশনস ১৯৯৬ সালে সিনেটর নির্বাচিত হন। নির্বাচনী প্রচারাভিযানের গোটা সময়টাই তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।

১৯৮৬ সালে তার ফেডারেল জজ হওয়ার চেষ্টা ব‌্যর্থ হয়েছিল বর্ণবাদী মন্তব‌্যের অভিযোগের কারণে।

এক বিবৃতিতে ৬৯ বছর বয়সী সেশনস বলেছেন, ট্রাম্প এক আমেরিকা ও সবার জন‌্য সমান বিচারের যে দর্শন নিয়ে সামনে এসেছেন, তা অত‌্যন্ত উৎসাহের সঙ্গে গ্রহণ করে তিনি নিষ্ঠার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চান।

মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলার প্রস্তাবের উৎসাহী সমর্থক সেশনস অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার যে কোনো ধরনের প্রস্তাবেরও বিরোধী।

বিবিসি লিখেছে, ইতোমধ্যে সিআইএ পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন রিপাবলিকান মাইক পম্পেও। আর সাবেক তিন তারকা জেনারেল মাইকেল ফ্লিনকে দেওয়া হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ। দুইজনই এর আগে তাদের দৃষ্টিভঙ্গির জন্য বিতর্কিত হয়েছেন।