টোকিওতে ৪.৯ মাত্রার ভূমিকম্প
জাপানের রাজধানী টোকিওতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।
বুধবারের ওই ভূমিকম্পে শহরটির ভবনগুলো কেঁপে ওঠে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এমন কী তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জাপানে ভূমিকম্প একটি নৈমিত্তিক ঘটনা। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে দেশটি পরিচিত।
৬ বা তার বেশি মাত্রার যত ভূমিকম্প বিশ্বে হয় তার ২০ ভাগই জাপানে হয়ে থাকে।
২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরপূর্বাংশের উপকূলে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও বড় ধরনের সুনামি হয়। এতে অসংখ্য মানুষ মারা যান।
