২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে গৃহবন্দিত্বে পিস্টোরিয়াস

বান্ধবীকে হত্যার দায়ে বারো মাস কারাভোগের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রতিবন্ধী দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস; সাজার বাকি চার বছর তাকে থাকতে হবে গৃহবন্দি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 10:20 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুরনো খবর:

শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছেন পিস্টোরিয়াস
বান্ধবী হত্যা: পিস্টোরিয়াসের ৫ বছর জেল
হত্যার অভিযোগে আটক ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াস
ইচ্ছাকৃত হত্যার অভিযোগ থেকে মুক্ত পিস্টোরিয়াস
ইতিহাসের পাতায় পিস্টোরিয়াস

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার প্রিটোরিয়ার কিগোসি মামপুরো-২ কারাগার থেকে মুক্তির পর পিস্টোরিয়াসকে একটি গাড়িতে করে দ্রুত তার চাচার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সাজার বাকি সময়টা তার সেখানেই কাটানোর সম্ভাবনা রয়েছে।

ব্লেড রানার নামে খ্যাত পিস্টোরিয়াসকে মঙ্গলবার মুক্তি দেওয়ার কথা থাকলেও সময় একদিন এগিয়ে এনে সোমবার সন্ধ্যার পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী কারাদণ্ডের মোট মেয়াদের ছয় ভাগের এক ভাগ কারাগারে কাটানোর পর ‘সংশোধনমূলক তত্ত্বাবধানে’ গৃহে অন্তরীণ থাকার শর্তে মুক্তি দেওয়া যায়।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি পিস্টোরিয়াসের বাড়িতে তারই গুলিতে খুন হন তার বান্ধবী ফ্যাশন মডেল রিভা স্টিনক্যাম্প।

মামলার শুনানিতে পিস্টোরিয়াসের দাবি ছিল, বাড়িতে কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য তিনি গুলি করেছিলেন। আর তাতেই বাথরুমে থাকা স্টিনক্যাম্পের মৃত্যু হয়। এটা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ছিল না।

Image
বান্ধবী রিভা স্টিনক্যাম্পের সঙ্গে পিস্টোরিয়াস

বান্ধবী রিভা স্টিনক্যাম্পের সঙ্গে পিস্টোরিয়াস

Image
‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াস

‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াস

হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’ না হলেও পিস্টোরিয়াসের গুলিতেই স্টিনক্যাম্পের মৃত্যু হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারক।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, সুপ্রিম কোর্টে আগামী ৩ নভেম্বর যার শুনানি হওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপক্ষের দাবি, ‘খুনের’ অভিযোগেই দুই পাহীন এই দৌড়বিদের সাজা হওয়া উচিত ছিল।

আপিলের রায় রাষ্ট্রপক্ষে গেলে পিস্টোরিয়াসকে আবারও লম্বা সময়ের জন্য কারাগারে ফিরতে হতে পারে।

গৃহবন্দি থাকার দিনগুলোতে পিস্টোরিয়াসের আগ্নেয়াস্ত্র ব্যবহারেও বিধিনিষেধ থাকবে। তাকে থাকতে হবে মনোবিদের তত্ত্বাবধানে। একই সঙ্গে সেবামূলক কাজও করতে হবে।   

দুই পা বিহীন পিস্টোরিয়াস ধাতব পা লাগিয়ে ২০১২ সালে লন্ডন অলিম্পিকের ৪০০ মিটারে দৌড়েছিলেন। সেই থেকে বিশ্ব তাকে চেনে ‘ব্লেড রানার’ হিসেবে।