বান্ধবীকে গুলি করে হত্যার অভিযোগে ‘ব্লেড রানার’ হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকার তারকা দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
15 Feb 2013, 05:36 AM
Updated :
23 Aug 2022, 10:13 AM
শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে দক্ষিণ আফ্রিকা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
বৃহস্পতিবার ভোরে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া শহরে পিস্টোরিয়াসের বাড়ি থেকে বান্ধবী রিভা স্টিনক্যাম্পের (২৯) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রিভা দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় মডেল ছিলেন । তার মাথায় ও শরীরের উপরের অংশে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে । মৃতদেহের পাশ থেকে একটি নাইনএমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে একমাত্র পিস্টোরিয়াসকেই দেখতে পায়। থানায় নিয়ে যাওয়ার সময় ধূসর রংয়ের একটি জ্যাকেট পরিহিত পিস্টোরিয়াসের মাথা জ্যাকেটের টুপি দিয়ে ঢাকা ছিলো।
গণমাধ্যমে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, বান্ধবীকে বাড়িতে অনুপ্রবেশকারী মনে করে হয়তো গুলি করেছিলেন পিস্টোরিয়াস।
কিন্তু পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের সময় কান্না ও চিৎকারের শব্দ শুনেছেন প্রতিবেশীরা, তাই অতীতেও এই বাড়িতে পারিবারিক ঝগড়ার মতো কোনো ঘটনা ঘটেছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
শারীরিক প্রতিবন্ধী পিস্টোরিয়াস হাঁটুর নিচ থেকে দুই পায়ের হাড় ছাড়াই জন্মেছিলেন। বয়স এক বছর হওয়ার আগেই হাঁটুর নিচ থেকে দুই পায়ের ওই অংশ দুটি কেঁটে ফেলা হয়।
এরপর থেকে কার্বনের কৃত্রিম দুই পা নিয়ে তিনি চলাফেরা করতেন। পরবর্তীতে দৌড়বিদ হিসেবে আত্মপ্রকাশ করলে কৃত্রিম পায়ের জন্য তিনি ‘ব্লেড রানার’ নামে বিশ্বজোড়া পরিচিতি পান।
ইতিহাসের প্রথম কোনা দৌড়বিদ হিসেবে ২০১২ অলিম্পিক ও প্যারালিম্পিক, দুটো ক্রীড়া উৎসবেই প্রতিযোগিতায় নেমেছিলেন ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াস।
লন্ডন অলিম্পিকে তার ঐতিহাসিক অংশগ্রহণের পর বিশ্বের প্রতিবন্ধী মানুষের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন তিনি।
মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে রিভার মা সারিট টমলিনসন বলেন, “যারা তাকে চিনতো কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। খুবই মিষ্টি, নিষ্পাপ ও নরম মনের মানুষ ছিলো সে।”
প্রকাশিত: ০৫:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৩ | আপডেট: ১০:১৩, ২৩ আগস্ট ২০২২