২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস মোকাবেলায় বিশেষ বাহিনী গড়ছে তালেবান

আফগানিস্তানের তালেবানরা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করতে 'বিশেষ বাহিনী' গড়ে তুলছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 08:03 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

সোমবার আফগানিস্তান ভিত্তিক খামা প্রেসের খবরে বলা হয়, আফগানিস্তানের প্রদেশগুলোতে 'রিজার্ভ ইউনিটস' নামে নতুন বাহিনী গঠন করা হয়েছে।

তালেবান সদস্যরা গ্রামবাসীদের আইএস'র বিরুদ্ধে খেপিয়ে তুলছে এবং তাদের পাশে থেকে আইএস'র বিরুদ্ধে লড়াই করার উৎসাহ দিচ্ছে।

তালেবান মুখপাত্র মুজাহিদ নতুন বাহিনী গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, "হ্যাঁ, সেখানে এ ধরনের একটি বাহিনী আছে।"

আফগানিস্তানে আইএস জঙ্গিদের অধিকাংশই আগে আফগানিস্তান ও পাকিস্তানি তালেবান দলের সদস্য ছিল।

আইএস তালেবানকে তাদের সঙ্গে যোগ দেয়ার প্রস্তাব দিলে তালেবানরা তা ফিরিয়ে দেয়। বর্তমানে উভয় দল পরষ্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত।