২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ১৯ জঙ্গি নিহত

মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি ও সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীগুলোর অভিযানে ১৯ জঙ্গি নিহত হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 09:40 AM

Updated : 25 Apr 2022, 01:54 PM

সোমবার মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওইদিন পশ্চিমাঞ্চলীয় মরুভূমির বাহারিয়া মরূদ্যান অঞ্চলে চালানো অভিযানে ১০ জঙ্গি নিহত ও আহত অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া উত্তর সিনাই প্রদেশে ১৫ দিন মেয়াদি এক সন্ত্রাস-বিরোধী অভিযানের এ দিনে আরো নয় জঙ্গি নিহত হয়েছে।

তিনি বলেন, “বাহারিয়া মরূদ্যান অঞ্চলে অতি-বিপজ্জনক এক সন্ত্রাসী দলকে পরাজিত করতে সমর্থ হয় বাহিনীগুলো। সন্ত্রাসী দলটি কুরবানির ঈদের সময় হামলা চালানোর পরিকল্পনা করেছিল।”

সিনাইতে চালানো ১৫ দিনব্যাপী অভিযানে এ পর্যন্ত কয়েকশত জঙ্গি নিহত ও কয়েকশত সন্দেভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে।