রাশিয়ার ভেতর থেকেই রুশ বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি
হামলায় দুটি ইলিউশিন কার্গো বিমান ধ্বংস এবং আরও দুটি ক্ষতিগ্রস্ত হয়।
রাশিয়ার ভেতর থেকেই একটি রুশ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছেন ইউক্রেইনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ।
মঙ্গলবার পেস্কভ শহরের বিমানঘাঁটিতে এ হামলায় দুটি ইলিউশিন কার্গো বিমান ধ্বংস এবং আরও দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছেন, কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটার আগেই ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়েছিল।
[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0kTN6z4h8WreFhMQbU8mQMNcPLhRZMp7GjLeDAQ3eqQCw5wc2DqL29k5U71V1HuRLl ]
