চার বছর পর ফের তাইওয়ানে টাইফুন: বহু ফ্লাইট বাতিল
টাইফুনের কারণে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানছে টাইফুন ‘হাইকুই’। এর আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৪ হাজার মানুষকে। বাতিল হয়েছে দেশি ও আন্তর্জাতিক বেশ কিছু ফ্লাইটও।
রোববার বিকালে গত ৪ বছরের মধ্যে দ্বীপটিতে এই প্রথম সরাসরি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিও হচ্ছে। টাইফুনের কারণে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার বাতিল হয়েছে ৪১টি আন্তর্জাতিক ফ্লাইট।
দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা এবং উদ্ধারের জন্য সেনা নামানো হয়েছে। দক্ষিণ-পূর্ব উপকূল দিয়ে বয়ে যাওয়ার পর ঝড়টি তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে যাবে এবং চীনের দিকে অগ্রসর হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02ae3xPZzwL3KbLY7ixx6uxQ84r3o8LHtS7BjhBTf8aTKtkuvVondxruaF7cFMG3FNl ]
