২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন বিস্ফোরণে ভারতে বালিকার মৃত্যু

কেরালার থিরুভিলভামালায় স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির এ ছাত্রীই মোবাইল ফোনটি ব্যবহার করত।

মোবাইল ফোন বিস্ফোরণে ভারতে বালিকার মৃত্যু

বিস্ফোরিত একটি মোবাইল ফোন। প্রতিনিধিত্বশীল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 02:55 PM

Updated : 25 Apr 2023, 02:55 PM

ভারতের কেরালা রাজ্যে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে আট বছর বয়সী এক বালিকার মৃত্যু হয়েছে।

মোবাইল ফোন ব্যবহার করার সময় সেটি বিস্ফোরিত হয় বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মোবাইল ফোনটি নিহত আদিত্যশ্রীই ব্যবহার করতো। সে কেরালার থিরুভিলভামালায় বসবাস করত।

বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে (স্থানীয় সময়) অদিত্যশ্রী ফোনটি ব্যবহার করার সময় সেটি তার মুখের ওপর বিস্ফোরিত হয়।

আদিত্যশ্রী স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ এ ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।