২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

বিজ্ঞপ্তিতে ফোনগুলোর ব্র্যান্ড, মডেল ও আইএমইআই নম্বর দেওয়া হয়েছে।

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 11:35 PM

Updated : 22 Oct 2026, 11:40 PM

ঢাকা মহনগর পুলিশ (ডিএমপি) ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যেগুলো প্রকৃতি মালিকদের ফেরত দিতে চায় বাহিনীটি।

এজন্য ফোনের মালিকদের প্রমাণ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল শাহবাগ থানার একটি মামলার তদন্তে গিয়ে ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

ফোনগুলোর ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বরের প্রমাণ দিয়ে ফোনগুলো ফেরত পাওয়া যাবে তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এজন্য মালিকদের প্রমাণপত্র নিয়ে আদালতে আবেদন করতে হবে। আদালত অনুমতি দিলে সেই অনুমতিপত্র এবং মোবাইলের কাগজ নিয়ে যোগাযোগ করতে হবে।

এজন্য মনজিল সিদ্দিক নামে পুলিশের একজন এসআইয়ের (০১৬৭৬২৭১৫২৯) সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ফোনগুলোর ব্র্যান্ড, মডেল ও আইএমইআই নম্বর দেওয়া হয়েছে।

ফোনগুলোর তালিকা দেখা যাবে এখানে