২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় সকালের মধ্যেই নিহত অন্তত ১১

গাজার মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত ও আরও ১৩ জন আহত হন।

গাজায় ইসরায়েলি হামলায় সকালের মধ্যেই নিহত অন্তত ১১
গাজা সিটিতে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল জাতিসংঘের এক স্কুলে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করার পর ধ্বংসাবশেষের মধ্যে বসে আছে একটি শিশু। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় বোমাবর্ষণ চালিয়েই যাচ্ছে ইসরায়েল। তাদের বাহিনীগুলোর অব্যাহত হামলায় বৃহস্পতিবার সকালের মধ্যেই অবরুদ্ধ ভূখণ্ডটিতে এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। 

হাসপাতালের সূত্রগুলো ও উদ্ধারকারীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। 

গাজা সিটির পশ্চিমে আনসার এলাকায় ইসরায়েলি ড্রোন থেকে চালানো গুলিতে এক শিশু নিহত হয়। 

এরপর গাজার মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত নয় ফিলিস্তিনি নিহত হন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন। 

গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় ড্রোন হামলার আরেক ঘটনায় আরও একজন নিহত হন। এখানে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত অন্তত ৬৬ হাজার ১৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৬৮ হাজার ৭১৬ জন। টানা বোমা হামলায় পুরো গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর কঠোর ইসরায়েলি অবরোধের কারণে ২০ লাখেরও বেশি বাসিন্দার ছিটমহলটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।