১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত ব্রাজিলের লুলার

উচ্চ মূল্যস্ফীতির জন্য লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে লুলার জনপ্রিয়তা সংকটে পড়লেও ফের প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত ব্রাজিলের লুলার
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 05:09 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০২৬ সালের নির্বাচনে ফের প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা দেননি।

শুক্রবার রিও ডি জেনেইরোতে এক অনুষ্ঠানে লুলা বলেন, “প্রস্তুত থাকুন। সবকিছু যদি আমার ভাবনার মতো চলে, তাহলে এই দেশ প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্ট পাবে, যিনি চতুর্থবারের মত ব্রাজিলীয় জনগণের ভোটে নির্বাচিত হবেন।”

৭৯ বছর বয়সী এই বামপন্থি নেতা ২০২২ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে একটানা নন; প্রথম দুই মেয়াদের পর মাঝে বিরতি দিয়ে আবার প্রেসিডেন্ট হন। এর আগে তিনি ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন ।

তবে ফের প্রার্থী হওয়ার এই ইঙ্গিত এমন সময়ে এসেছে, যখন উচ্চ মূল্যস্ফীতির জন্য লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে লুলার জনপ্রিয়তা সংকটে পড়েছে। কংগ্রেসে শক্তিশালী জোট না থাকায় সরকারের সঙ্গে সংসদেরও টানাপোড়েন চলছে, জানিয়েছে রয়টার্স। 

ব্রাজিলের ইতিহাসে লুলা ক্ষমতায় থাকা সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তার স্বাস্থ্য নিয়েও শঙ্কা রয়েছে। গত বছর মাথায় রক্তপাত সংক্রান্ত সমস্যা নিয়ে জরুরি দুটি অস্ত্রোপচারও হয় তার।