নারীর প্রতি তালেবান আচরণ লিঙ্গ বর্ণবৈষম্য হতে পারে: জাতিসংঘ বিশেষজ্ঞ
আফগানিস্তানের তালেবান শাসকরা এখনও নারীদের অধিকার গুরুতরভাবে লঙঘন করছে।
আফগান নারীদের প্রতি তালেবানের আচরণ লিঙ্গ বর্ণবৈষম্যের সামিল হতে পারে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ।
আফগানিস্তানের তালেবান শাসকরা এখনও নারীদের অধিকার গুরুতরভাবে লঙঘন করছে।
দেশটিতে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ জাতিসংঘ দূত রিচার্ড বনেট জেনিভায় মানবাধিকার পরিষদকে বলেছেন, তালেবান আদর্শ এবং শাসনের মূলে আছে নারী ও মেয়েশিশুদের বিরুদ্ধে অবিরাম মারাত্মক বৈষম্য।
ফলে এ থেকে লিঙ্গ বর্ণবৈষম্যের জন্য তারা দায়ী হতে পারে বলেও উদ্বেগ বেড়ে যায়।
জাতিসংঘের লিঙ্গ বর্ণবৈষ্যম্যের সংজ্ঞা হচ্ছে, লিঙ্গভেদে কারও বিরুদ্ধে অর্থনৈতিক ও সামাজিক যৌন বৈষম্য করা।
জেনিভার মানবাধিকার পরিষদে সাংবাদিকদের বেনেট বলেন, “আমরা লিঙ্গ বর্ণবৈষম্যের আরও ঘটনা খুঁজে বের করার প্রয়োজনীয়তার দিকে অঙ্গুলি নির্দেশ করেছি। এটি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ নয়,তবে তা হয়ে যেতে পারে।”
“এ মুহূর্তে বর্ণবাদের সংজ্ঞা জাতিগত ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। কেউ এ সংজ্ঞা আফগানিস্তানের পরিস্থিতিতে প্রয়োগ করলে এবং জাতির পরিবর্তে যৌনতা শব্দটি ব্যবহার করলে লিঙ্গবর্ণবেষম্যের জোরাল ইঙ্গিত পাওয়া যাবে।”
তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ব্যাপকভাবে নারী ও মেয়েদের স্বাধীনতা খর্ব করেছে। এমনকী তাদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়াও বন্ধ করেছে।
২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তৈরি করা একটি প্রতিবেদনে বেনেট গত মার্চে দেখতে পেয়েছেন যে, নারী ও মেয়েদের প্রতি তালেবানের আচরণ লৈঙ্গিক নিপীড়নের সামিল হতে পারে, যা মানবতার বিরুদ্ধে একটি অপরাধ।
