২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরিতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী গাড়ি দুর্ঘটনায় নিহত ২

পরিসংখ্যানে দেখা গেছে, গত মাসে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সাইবেরিয়া থেকে হাঙ্গেরিতে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বেড়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 02:06 PM

Updated : 12 Oct 2023, 02:05 PM

হাঙ্গেরিতে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে সার্বিয়া সীমান্তের কাছে ঘটনাটি ঘটেছে।

এক বিবৃতিতে হাঙ্গেরির পুলিশ জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িটিতে ফরাসি নম্বর প্লেট ছিল এবং একজন মানবপাচারকারী সেটি চালাচ্ছিলেন।  

গাড়িটি পুলিশের চেকপয়েন্টে না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার সময় কিসকুমাইশার কাছে গিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে কতোজন অবৈধ অভিবাসন প্রত্যাশী ছিলেন পুলিশ তা জানায়নি। 

পুলিশের দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, গত মাসে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সার্বিয়া থেকে হাঙ্গেরিতে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বেড়ে গেছে। অভিবাসন প্রত্যাশীরা হাঙ্গেরি হয়ে প্রতিবেশী স্লোভাকিয়া অথবা অস্ট্রিয়ায় যাওয়ার চেষ্টা করে।