২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে নাইটক্লাবে আগুনে নিহত ৭

সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 08:29 PM

Updated : 22 Oct 2023, 08:29 PM

স্পেনের দক্ষিণপূর্বের নগরী মুর্সিয়ায় একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ছয়জন নিহত হয়েছে।

নগরীর আতালায়াস এলাকায় জনপ্রিয় তিয়াত্রা নাইটক্লাসে রোববার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন নগরীর মেয়র।

আগুনে আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্লাবের ব্যস্ত সময়ে কীভাবে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন মেয়র।সংবাদ সূত্র: রয়টার্স, বিবিসি

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)