২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ-পূর্বাঞ্চলের তাইতুং কাউন্টিতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।  উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 11:05 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় তাইতুং কাউন্টিতে বুধবার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দ্বীপরাষ্ট্রটির প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১১ দশমিক ৯ কিলোমিটার (৭.৩৯ মাইল) গভীরে।

তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পর মাত্রা কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য নির্ধারিত সীমায় পৌঁছায়নি। 

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। 

তারও আগে ১৯৯৯ সালে দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ২ হাজারেরও বেশি মানুষ।